Bangladesh: শেখ হাসিনার ‘গণভবনে’ ভাঙচুর চালাচ্ছে ক্ষুব্ধ জনতা, দেখুন ভিডিও

কয়েক হাজার বিক্ষোভকারী শেখ হাসিনার সরকারি বাসভবন ‘গণভবন’-এ ভাঙচুর চালাচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে বাংলাদেশের জাতীর জনক শেখ মুজিবুর রহমান-এর মূর্তিও।

Protestors (Photo Credit: X)

কলকাতা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Hasina) আজ পদত্যাগ করেছেন। তারপর ঢাকা ত্যাগ করেছেন তিনি। তাঁকে দেশের বাইরে নিরাপদ আশ্রয়ের পাঠানো হয়েছে। সূত্রে খবর তিনি ভারতের আগরতলাতে পৌঁছেছেন, সেখান থেকে দিল্লি পৌঁছনোর কথা রয়েছে। বাংলাদেশে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে (Ganabhaban) বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে, বিক্ষুব্ধ জনতা গণভবনে ভাঙচুর চালাচ্ছে। কয়েক হাজার বিক্ষোভকারী সেখানে জড় হয়েছেন। গণভবনের পাশাপাশি বাংলাদেশের জাতীর জনক শেখ মুজিবুর রহমান-এর মূর্তি ভাঙচুর করেছে আন্দোলনাকীরা।

উন্মত্ত জনতাকে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, 'রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।'

দেখুন ভিডিও

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement