G20 Summit: জি ২০ সম্মেলনে চিনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন আধিকারিক

G20 Summit (Photo Credit: File Photo)

জি ২০ সম্মেলনে চিন হাজির হবে কি না, সে বিষয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেজিংকে নিয়ে মুখ খোলেন মার্কিন আধিকারিক। ৯ সেপ্টেম্বর থেকে দিল্লিতে যে জি ২০ সম্মেলন শুরু হবে, সেখানে চিন যদি 'স্পয়লার' হতে চায়, তাহল সেই বিকল্প বেজিংয়ের হাতে রয়েছে বলে মন্তব্য করেন মার্কিন আধিকারিক। ভারত, চিন সীমান্ত সমস্যা নিয়ে প্রশ্ন করা হলে, এমনই উত্তর দেন মার্কিন আধিকারিক। প্রসঙ্গত চিনের প্রেসিডেন্ট শি জিনপিং জি ২০ সম্মেলন উপলক্ষ্যে দিল্লিতে হাজির হবেন না বলে জানা যায়। শি-এর পরিবর্তে বেজিং থেকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে জি ২০ সম্মেলনে লি হাজির হবেন বলে জানা যায় সম্প্রতি। যা নিয়ে ইতিমধ্যেই অব্যাহত জল্পনা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement