G20 Summit: দিল্লিতে জি ২০ এর সম্মেলনে থাকছেন না জিনপিং, বদলে প্রতিনিধিত্ব করবেন লি কিয়াং (দেখুন টুইট)

রবিবারই প্রকাশ্যে এসেছিল যে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ সম্মেলনে আসতে পারবেন না চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, তাঁর বদলে অন্য কোন প্রতিনিধি পাঠানো হবে কিনা সেই নিয়েও সন্দিহান ছিল বেজিং।

Photo Credits: ANI

আগামী সপ্তাহে দিল্লিতে জি-২০ সম্মেলন (G20 Summit)। আসছেন বিশ্বের তাবড় নেতারা। অবশ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে আসছেন না সে খবরে শিল্পমোহর পড়েছিল আগেই। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ( Xi Jinping) গরহাজিরার কথাও  শোনা যাচ্ছিল কানাঘুষো। রবিবারই প্রকাশ্যে এসেছিল যে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে (Delhi)জি-২০ সম্মেলনে আসতে পারবেন না চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, তাঁর বদলে অন্য কোন প্রতিনিধি পাঠানো হবে কিনা সেই নিয়েও সন্দিহান ছিল বেজিং।  আজ প্রেসিডেন্ট শি জিনপিং এর না আসার খবরে শিলমোহর লাগাল চিনের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রক জানিয়েছে  তাঁর জায়গায় সম্মেলনে যোগ দেবেন চিনা প্রিমিয়ার লি কিয়াং (Li Qiang)। দেখুন টুইট-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement