Fresh Gen-Z Protest Rocks In Nepal: ফের জেন জ়ি বিক্ষোভে উত্তাল নেপাল, জ্বলছে গাড়ি, পুড়ছে রাস্তা দেখুুন

Protest Rocks In Nepal Again (Photo Credit: X/Screengrab)

ফের বিক্ষোভ শুরু হল নেপালে। এবার নেপালের বারা জেলা নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। সিপিএন এবং ইউএমএলের মধ্যে বিবাদ শুরু হলে, তা ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। এরপরই উত্তেজনা ছড়াতে শুরু করে নেপালের ওই জেলায়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে মিলছে এমন খবর।

কাঠমাণ্ডু-সীমারার রাস্তায় সিপিএন এবং ইউএমএলের কর্মী, সমর্থকদের মধ্যে বিবাদ শুরু হয়। এরপরই ওই বিবাদ ভয়ানক আকার ধার শুরু করে। সিপিএন এবং ইউএমএলের মধ্যে বিবাদ শুরু হলে, তাকে জেন জ়ি বিক্ষোভ বলে অভিহিত করা হয় আবার নতুন করে। ফলে বারা জেলায় দুপুর ১টা থেকে কারফিউ জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত এই কারফিউ চলবে বলে জানা যাচ্ছে।

দেখুন কীভাবে নতুন করে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে নেপাল...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement