IED blast in Pakistan: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়াতে ভয়াবহ আইইডি বিস্ফোরণ, মৃত অন্তত ৪

ফের পাকিস্তানে আইইডি বিস্ফোরণ। ঘটনাস্থল উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান এলাকা।

ফের পাকিস্তানে আইইডি বিস্ফোরণ। ঘটনাস্থল উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়ার (Khyber Pakhtunkhwa) দক্ষিণ ওয়াজিরিস্তান এলাকা। জানা যাচ্ছে, শুক্রবার এই বিস্ফোরণে মৃত্যু হয় মোট ৪ জনের। এদের মধ্যে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাকি দুজনের মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশসূত্রে খবর, একটি বাইকের মধ্যে বিস্ফোরণ রেখেছিল আততায়ীরা। এবং রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে সেটি ফাঁটানো হয়। যদিও কোন জঙ্গি গোষ্ঠী হামলা করেছে তা এখনও জানা যায়নি। বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। যদিও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি তদন্তকারী আধিকারিকরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement