Nepal Gen Z Protest: অশান্ত নেপাল, পড়শি দেশে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরাতে বিশেষ উদ্যোগ এয়ারইন্ডিয়া ও ইন্ডিগোর

পড়শি দেশের শাসনভার এখন সেনার দখলে। দেশ জুড়ে জারি কার্ফু।

Photo Credits: Wikimedia commons

নয়াদিল্লিঃ জেন জি প্রতিবাদের জেরে উত্তপ্ত নেপাল। ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পড়শি দেশের শাসনভার এখন সেনার দখলে। দেশ জুড়ে জারি কার্ফু। এই পরিস্থিতিতে নেপালে আটকে পড়েছেন বহু ভারতীয় নাগরিক। আর এবার নেপালে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনবে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো। কাঠমান্ডুতে অতিরিক্ত বিমান পরিচালনা করার সিদ্ধান্ত নিচ্ছে এই দুই বিমানসংস্থা। এই বিশেষ বিমানের ভাড়া যুক্তিসঙ্গত পর্যায়ে রাখার পরামর্শ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু।

 পড়শি দেশে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরাতে বিশেষ উদ্যোগ এয়ারইন্ডিয়া ও ইন্ডিগোর

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement