Florida Murder: প্রাক্তন প্রেমিকের হাতে খুন নাবালিকা কিশোরী, ঘটনার পর আত্মঘাতী প্রেমিকও (দেখুন টুইট)
পাম বিচ পোস্টকে পুলিশ জানিয়েছে যে ১৮ বছর বয়সী মডেলের নাম কেলভি ল্যাট্রিস ম্যাকক্রে। গত বুধবার ১৯ বছর বয়সী কেসেন উড্রো শ প্রথমে তাঁর মাথায় গুলি করে, এরপর তার ঘাড়ে ও পিঠেও গুলি করা হয়েছিল বলে জানিয়েছে তারা।
ফ্লোরিডার এক কিশোরী মডেল এবং বিউটিশিয়ানকে গুলি করে হত্যা করে তার প্রাক্তন প্রেমিক। জানা গেছে যখন সেই কিশোরী ফেসটাইমে বন্ধুদের সাথে চ্যাট করছিল সেই সময়ই এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে ঘটনার একদিন আগে কিশোরীকে বন্দুক উঁচিয়ে হুমকি দিয়েছিল ওই প্রাক্তন প্রেমিক।সেই অভিযোগের জন্য তাকে খোঁজা হচ্ছিল। তারই মধ্যে এই ঘটনা ঘটে যায়।
পাম বিচ পোস্টকে পুলিশ জানিয়েছে যে ১৮ বছর বয়সী মডেলের নাম কেলভি ল্যাট্রিস ম্যাকক্রে। গত বুধবার ১৯ বছর বয়সী কেসেন উড্রো শ প্রথমে তাঁর মাথায় গুলি করে, এরপর তার ঘাড়ে ও পিঠেও গুলি করা হয়েছিল বলে জানিয়েছে তারা। খুন করার পর কেসেন নিজের মাথাতেও গুলি করেন। সূত্রের খবর ঘটনার সময় ম্যাকক্রে রাতের খাবার খাচ্ছিলেন এবং তার তিনজন বন্ধুর সঙ্গে ফেসটাইমে কথা বলছিলেন - যার মধ্যে একজন বন্ধু সেই ভয়ঙ্কর ঘটনা দেখে ৯১১ নম্বরে কল করেছিলেন। অভিযুক্ত শ-এর বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছিল কিন্তু পরের দিনই তিনি মারা যান।