US Shocker: টহল দিতে বেরিয়ে ফোনে পর্নোগ্রাফি, দুর্ঘটনার মুখে পুলিশের গাড়ি, বরখাস্ত
পুলিশ অফিসারের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ তাঁকে চরম ধিক্কারের মুখে এনে দাঁড় করিয়েছে। বরখাস্ত করা হয়েছে ফ্লোরিডার ওই পুলিশ কর্মকর্তাকে।
গাড়ি নিয়ে টহল দিতে বেরিয়ে ফোনে পর্নোগ্রাফি (Porn Video) দেখছিলেন এক পুলিশ অফিসার। ফোনে মুখ গুঁজে পর্ন ভিডিয়ো দেখার ফলে পুলিশের গাড়ি গিয়ে ধাক্কা মারল অপর একটি গাড়িতে। দুর্ঘটনার জেরে কোন বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি ঠিকই কিন্তু ঘটে যেতে পারত। পুলিশ অফিসারের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ তাঁকে চরম ধিক্কারের মুখে এনে দাঁড় করিয়েছে। বরখাস্ত করা হয়েছে ফ্লোরিডার ওই পুলিশ কর্মকর্তাকে। যদিও প্রাথমিকভাবে অভিযুক্ত পুলিশ অফিসার দাবি করেছিলেন, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছে। তবে তাঁর বডি ক্যামেরায় রেকর্ড হওয়া দুর্ঘটনার মুহূর্ত অন্য কথা বলছে। বডি ক্যামেই ধরা পড়েছে ওই পুলিশ অফিসার টহল দিতে বেরিয়ে গাড়ি চালাতে চালাতে ফোনে পর্ন ভিডিয়ো দেখছিলেন।
টহল দিতে বেরিয়ে ফোনে পর্নোগ্রাফি...
বরখাস্ত পুলিশ অফিসার...
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Air India Plane Crash: আমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে কী কারণ? উত্তর খুঁজতে দুর্ঘটনাস্থলে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
Advertisement
Advertisement