Florida Boat Explosion: ফ্লোরিডার মেরিনায় স্পিড বোট বিস্ফোরণে মৃত ১, আহত অনেকে, অগ্নিকাণ্ডের ভয়াবহ ভিডিয়ো দেখুন

সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ স্পিড বোট বিস্ফোরণের ঘটনাটি ঘটে। লডারডেল মেরিনায় স্থাপন করা আর্থক্যামে রেকর্ড হয়েছে বিস্ফোরণে মুহূর্তটি।

Florida Boat Explosion (Photo Credits: X)

Florida Boat Explosion: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘটে গেল এক সাংঘাতিক ঘটনা। ফোর্ট লডারডেলের একটি মেরিনায় আচমকাই স্পিড বোটে আগুন জ্বলে বিস্ফোরণ ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। হাসপাতালে ভর্তি তাঁরা। সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ স্পিড বোট বিস্ফোরণের ঘটনাটি ঘটে। লডারডেল মেরিনায় স্থাপন করা আর্থক্যামে রেকর্ড হয়েছে বিস্ফোরণে মুহূর্তটি। সাংঘাতিক সেই ঘটনার মুহূর্ত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। বিস্ফোরণে আহতরা দুর্ঘটনার জেরে শারীরিক ক্ষতের পাশাপাশি মানসিকভাবে তীব্র আতঙ্কে রয়েছেন।

স্পিড বোটে আগুন লাগা এবং বিস্ফোরণের দৃশ্য দেখুন...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement