Explosion In Japan : টোকিওতে বিস্ফোরণ, ঘটনায় আহত ৪

ঘটায় ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে

Representational Image (Photo Credits: File Photo)

বিস্ফোরণে কেঁপে উঠল জাপান। টোকিওর জে আর সিমভাসি স্টেশনের পশ্চিমদিকের একটি বিল্ডিংয়ে বিস্ফোরনের ঘটনা ঘটে।এলাকাটিতে বহু অফিস এবং বাড়ি রয়েছে বলে জানা গেছে।বেলা ৩.১৫ নাগাদ বিস্ফোরনের ঘটনাটি ঘটে।সোশ্যাল মিডিয়ার ছবিতে বিল্ডিংয়ের দ্বিতীয় তলে আগুন লাগার ছবি দেখা যায়।ঘটনায় চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।কি কারণে বিস্ফোরণ ঘটল তা জানা যায়নি।

ঘটনার তদন্ত শুরু করেছে টোকিও মেট্রোপলিটন পুলিশ।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement