Earthquake: মায়ানমারের পর এবার ইস্তানবুলে ৬.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
আতঙ্কে বারান্দা থেকে লাফিয়ে পড়ায় একজন আহত হয়েছেন।
নয়াদিল্লি: ইস্তানবুলে (Istanbul) ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প (Earthquake) আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে যে ভূমিকম্পটি ৬.০২ মাত্রার। সূত্রে খবর, ভূমিকম্প কেবল ইস্তানবুলেই নয়, আশেপাশের অঞ্চলগুলোতেও অনুভূত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার সঙ্গে সঙ্গে লোকজনকে ভবন থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর সামনে আসেনি। তবে ভূমিকম্পের সময় বারান্দা থেকে লাফিয়ে পড়ার ফলে একজন আহত হয়েছেন। আরও পড়ুন : West Bengal Weather Update: গরমে পুড়ছে বাংলা, তাপপ্রবাহ শুরু দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, চলবে আরও কয়েকদিন
ইস্তানবুলে আঘাত হানল ৬.২ মাত্রার ভূমিকম্প
Advertisement
সম্পর্কিত খবর
AC Temperature: গরমের হাত থেকে বাঁচতে আর ইচ্ছেমতো এসি চালাচ্ছেন? সুখের দিন শেষ, এবার এসির তাপমাত্রার উপর রাশ টানতে চলেছে কেন্দ্র
Earthquake In Manipur: ভূমিকম্পে কাঁপল মণিপুর, কম্পন অনুভূত হল পড়শিদেশ বাংলাদেশেও
Earthquake In Arunachal Pradesh: ভোরবেলা ভূমিকম্পে দুলে উঠল অরুণাচল প্রদেশ, কম্পনের মাত্রা কত?
Turkey Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল তুর্কী, ৫.১ মাত্রায় থরথর করে কাঁপল আঙ্কারা, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement