West Bengal Weather Update: গরমে পুড়ছে বাংলা, তাপপ্রবাহ শুরু দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, চলবে আরও কয়েকদিন

২৩ এপ্রিল থেকে যে তাপপ্রবাহ শুরু হচ্ছে, তার জেরে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ৪০ ডিগ্রি থাকবে। কখনও সেই তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি হতে পারে বলেও স্পষ্ট জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

West Bengal Weather Update: গরমে পুড়ছে বাংলা, তাপপ্রবাহ শুরু দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, চলবে আরও কয়েকদিন

কলকাতা, ২৩ এপ্রিল: বড় খবর আবহাওয়া দফতরের (West Bengal Weather Update)। বৃষ্টির আবহাওয়া কেটে গিয়ে এবার গরম পড়তে শুরু করেছে বাংলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের (IMD) সতর্কতায় জানানো হয়েছে, ২৩ এপ্রিল থেকে দক্ষিণবঙ্গে হু হু করে গরম পড়তে শুরু করবে। পূর্বাভাষ অনুযায়ী, ২৩ এপ্রিল সকাল থেকেই গনগনে রোদে তাপমাত্রা উর্দ্ধমুখী। ফলে আজ থেকেই তাপপ্রবাহ শুরু হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। ২৩ এপ্রিল কলকাতা-সহ  (Kolkata Temperature) দক্ষিণবঙ্গে যে তাপপ্রবাহ (Heatwave) শুরু হবে, তা আগামী কয়েকদিন ধরে চলবে বলে স্পষ্ট জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে এই তাপপ্রবাহ। আগামী ৩ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি করে বেশি থাকবে। এমনই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

আরও পডুন: West Bengal Weather: চরম বৃষ্টিতে ভিজবে বাংলা? পশ্চিমবঙ্গ থেকে কর্ণাটক পর্যন্ত প্রবাহিত হচ্ছে 'রহস্যজনক বৃষ্টির ধারা'? দেখুন

এসবের পাশাপাশি রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে যেমন তাপ থাকবে, তেমনি আর্দ্রতাও থাকবে মারমুখী। উপকূলবর্তী এলাকায় আদ্রতা ৮০ থেকে ৯০ শতাংশের মত করে থাকবে বলে জানানো হয়েছে। ফলে ঘাম বাড়বে। তাপপ্রবাহের জেরে যে গুমোট পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা আরও বাড়িয়ে দিচ্ছে এই অত্যাধিক আর্দ্রতা।

জানা যাচ্ছে, ২৩ এপ্রিল থেকে যে তাপপ্রবাহ শুরু হচ্ছে, তার জেরে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ৪০ ডিগ্রি থাকবে। কখনও সেই তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি হতে পারে বলেও স্পষ্ট জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

তবে পশ্চিম বর্ধমানের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকবে বলে জানানো হয়েছে। ২৩ এপ্রিল যে তাপপ্রবাহ শুরু হয়েছে, তা ২৪ এপ্রিলও থাকবে বলে জানানো হয়েছে। ফলে গরমের পাশাপাশি আর্দ্রতায় মানুষ হাসফাঁস করবে বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত আগামী ২৬ এপ্রিল পর্যন্ত পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে।

(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).