Earthquake In Taiwan: তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পে দুলছে ব্রিজ, কম্পনের আতঙ্কে মেট্রো যাত্রীরা বসে পড়লেন মাটিতে (দেখুন ভিডিও)

অল্প সময়ের কম্পনে তছনছ হয়ে গেছে রাজধানী তাইপে শহর। হুয়ালেন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের উৎসস্থল এবং ভূপৃষ্ঠ থেকে ৩৪.৮ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস।

Taiwan Earthquake Viral Video Photo Credit: Twitter (X Handle)

আজ সকাল ৭.৫৮ মিনিটে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। অল্প সময়ের কম্পনে তছনছ হয়ে গেছে রাজধানী তাইপে শহর। হুয়ালেন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের উৎসস্থল এবং  ভূপৃষ্ঠ থেকে ৩৪.৮ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস।

সকাল বেলা অফিসে যাওয়ার জন্য় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন সবাই। ঠিক তখনই ৭.২ মাত্রার এই তীব্র কম্পন অনুভূত হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে ভূমিকম্পের ছবি। ব্রিজের উপরে থাকা শুধু  বাইক-গাড়ি নয়, পেন্ডুলামের মতো দুলছে আস্ত ব্রিজই। ভূমিকম্পের এমনটাই ভয়াবহতা দেখা গেল তাইওয়ানে।

 

More footages of earth quake in Taiwan pic.twitter.com/nxcFQhtQcN

ভূমিকম্পের সময় যারা মেট্রোর ভিতরে ছিলেন, তারাও কম্পন অনুভব করেন। এমনভাবে দুলতে শুরু করে মেট্রো যে যাত্রীরা কোনওক্রমে হাতল ধরে মাটিতে বসে পড়েন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement