Earthquake in Siberia: ভূমিকম্প আঘাত হানল সাইবেরিয়ায়, রিখাটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৪

জনসাধারণের জন্যে এলাকায় 'উচ্চ সতর্কতা' চালু করা হয়েছে। এছাড়াও জনসাধারণের অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় জল সরবরাহে সমস্যা দেখা দিতে পারে বলেও জানিয়েছেন আন্দ্রেই।

Earthquake in Siberia (Photo Credits: X)

তীব্র কম্পন আঘাত হানল সাইবেরিয়ায় (Earthquake in Siberia)। শনিবার সকালে দক্ষিণ সাইবেরিয়ার আলতাই প্রজাতন্ত্রে আঘাত হেনেছে ভূমিকম্প। রিখাটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের ইউনিফাইড জিওফিজিক্যাল সার্ভিসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সকাল ৮:৪৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পের জেরে পার্শ্ববর্তী অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। আঞ্চলিক প্রধান আন্দ্রেই তুর্চাক জানান, ভূমিকম্পের ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে জনসাধারণের জন্যে এলাকায় 'উচ্চ সতর্কতা' চালু করা হয়েছে। এছাড়াও জনসাধারণের অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় জল সরবরাহে সমস্যা দেখা দিতে পারে বলেও জানিয়েছেন আন্দ্রেই।

 সাইবেরিয়ায় ভূমিকম্পঃ

ভূমিকম্পে কাঁপছে সিলিংয়ের ঝালরঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement