Earthquake in Istanbul: ভূমিকম্পে থরথর করে কাপঁছে রাজধানী, ধৈর্য ধরে স্টুডিয়োয় বসে সংবাদ সঞ্চালিকা, ভাইরাল ভিডিয়ো
বুধবার ৬.২ মাত্রার ভূমিকম্পে (Earthquake) কেঁপে ওঠে ইস্তানবুল (Istanbul)। ইস্তানবুলে যখন ৬.২ মাত্রার কম্পন অুভূত হয়, সেই সময় খবরের স্টুডিয়ো কেঁপে উঠতে শুরু করে। স্টুডিয়োয় বসে খবর পড়ার সময় কার্যত থরথর করে কেঁপে ওঠেন সংবাদ সঞ্চালিকা। কম্পনের সময় তিনি ভয় পেলেও ধৈর্য হারাননি। ফলে ভূমিকম্পের সময় স্টুডিয়োয় প্রায় স্থিরভাবে বসে থাকতে দেখা যায় ওই সংবাদ সঞ্চালিকাকে। তুরস্কের রাজধানী ইস্তানবুলের মারমারা ছিল কম্পনের উৎসস্থল। মারমারা থেকেই ৬.২ মাত্রা কম্পন ছড়িয়ে পড়ে গোটা ইস্তানবুল জুড়ে। প্রসঙ্গত ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি একবার ভয়াবহ কম্পন অনুভূত হয় ইস্তানবুলে। দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম ইস্তানবুলে কম্পনের জেরে পরপর ১১টি প্রদেশ নড়ে ওঠে। ২০২৩ সালের ২ বছর পর ফের কেঁপে উঠল ইস্তানবুল।
আরও পড়ুন: Earthquake: মায়ানমারের পর এবার ইস্তানবুলে ৬.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
দেখুন কম্পনের সময় কী করেন সংবাদ সঞ্চালিকা...