Earthquake in Bangladesh: চৈত্রের শেষলগ্নে ভূমিকম্প আঘাত হানল বাংলাদেশে, কেঁপে উঠল ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম

কম্পন অনুভূত হয়েছে এ দেশেও। ত্রিপুরার রাজধানী আগরতলা, মেঘালয়, মজোরামের কিছু অংশ কেঁপে উঠেছে এদিন।

Earthquake Representative Photo (Photo Credits: X)

Earthquake in Bangladesh: নিত্যদিন কেঁপে উঠছে দেশ-বিদেশের নানা প্রান্ত। সংবাদমাধ্যম খুললেই কোথাও না কোথাও ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার, ১১ এপ্রিল বিকেল ৫টার একটু আগে ভূমিকম্প আঘাত হানে ভারতের পড়শি দেশ বাংলাদেশে। কেঁপে ওঠে ঢাকা এবং এর আশেপাশের এলাকা। কম্পন অনুভূত হয়েছে এ দেশেও। ত্রিপুরার রাজধানী আগরতলা, মেঘালয়, মজোরামের কিছু অংশ কেঁপে উঠেছে এদিন। জাতীয় ভূকম্পন কেন্দ্রের (National Centre for Seismology) তথ্য অনুসারে, রিখটার স্কেলে বাংলাদেশের ভূমিকম্পের মাত্রা ছিল ৪.০। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফে গোলাম মোস্তফা ভূমিকম্পের খবরে নিশ্চয়তা দিয়েছেন। তিনি জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১০৫ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশেপাশে। তবে কম্পনের জেরে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশে ভূমিকম্পঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement