Earthquake In Afghanistan: সোমবারের পর আবারও ভোরে কেঁপে উঠল আফগানিস্তানের ফৈজাবাদ, ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, এর আগে ২ এপ্রিল, আফগানিস্তানের ফৈজাবাদের ১০৩ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।

প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

আফগানিস্তানের ফৈজাবাদের স্থানীয় বাসিন্দারা তখন গভীর ঘুমে মগ্ন। হঠাৎই ভোরে ভূমিকম্পের কম্পন অনুভূত হল সেখানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। এখন পর্যন্ত সূত্রের খবর কোনো প্রাণহানির বা  ক্ষয়ক্ষতির খবর নেই।

সোমবারও আফগানিস্তানের ফৈজাবাদে ভূমিকম্প অনুভূত হয়। যার তীব্রতা ছিল ৪.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, এর আগে ২ এপ্রিল, আফগানিস্তানের ফৈজাবাদের ১০৩ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পটি বিকেল ৪টা ৩৩ মিনিটে হয়েছিল এবং এর গভীরতা ছিল ১০৩ কিলোমিটার।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement