Earthquake In Afghanistan: এক মাসে চার বার কেঁপে উঠল আফগানিস্তান, আজ সকালে কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৭ মাত্রা
বিশেষজ্ঞরা বলছেন যে আফগানিস্তান, পাকিস্তান এবং উত্তর ভারতকে ঘিরে থাকা অঞ্চলটি একটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ অঞ্চল, যেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটগুলির সংঘর্ষ হয়। এই কারণেই এখানে ঘন ঘন ভূমিকম্প হয়।
শুক্রবার ভোরে আবারো কেঁপে উঠল আফগানিস্তান। জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) অনুসারে, সকাল ৬:০৯ মিনিটে ৩.৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৮০ কিলোমিটার গভীরে। তবে আজ সকালের কম্পন এতটাই মৃদু ছিল যে বেশিরভাগ মানুষই তা অনুভব করতে পারেনি, তবে ক্রমাগত আফটারশকগুলি স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। গত মঙ্গলবার ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে আফগান প্রদেশে। ১৭ অক্টোবর উত্তরাঞ্চলে ৫.৫ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। এই ভূমিকম্পটি গত মাসের মধ্যে চতুর্থ বড় ভূমিকম্প ছিল।