Diwali 2025: ভারতীয় সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিদেশের কোনায় কোনায়, দীপাবলিতে মেতে উঠল অস্ট্রেলিয়া দেখুন

Diwali Celebrates In Australia (Photo Credit: Instagram)

দেশের বাইরে বিদেশ ছড়িয়ে পড়ছে ভারতীয় সংস্কৃতি (Indian Culture)। এবার এইচএসবিসি (HSBC) অস্ট্রেলিয়ার কর্মীরা শাড়ি পরে দীপাবলি (Diwali 2025) পালন করলেন। শুধু তাই নয়, ভারতীয় রেস্তোরাঁয় প্রবেশ গিয়ে দীপাবলি উদযাপনে মেতে ওঠেন এইচএসবিসি অস্ট্রেলিয়ার কর্মীরা। শাড়ি থেকে লেহেঙ্গা, পাঞ্জাবি, সবার পরণেই ছিল ভারতীয় পোশাক। আর এই ভারতীয় পোশাকে সেজেই বিদেশিদেরও দীপাবলি পালন করতে দেখা যায়। বলিউডের সব জনপ্রিয় গান বাজিয়ে দীপাবলি পালন করতে দেখা যায় এই বিদেশি ব্যাঙ্কের অস্ট্রেলিয়ার কর্মীদের। যে ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তাঁদের ভালবাসা জানাতে শুরু করেন বহু মানুষ।

সম্প্রতি আমেরিকার ৩ প্রদেশে ছুটি ঘোষণা করা হয় দীপাবলি উপলক্ষ্যে। যার মধ্যে অন্যতম ক্যালিফোর্নিয়া। লন্ডনে বাসবাস করা ভারতীয়রাও প্রত্যেক বছর ধুমধাম করে দীপাবলি পালন করেন। আর এবার অস্ট্রেলিয়ার এইচএসবিসির কর্মীদেরও দীপাবলি উপলক্ষ্যে শাড়ি পরে ভারতীয় রেস্তোরাঁয় গিয়ে তা উদযাপন করতে।

আরও পড়ুন: Dhanteras 2025: ধনতেরাসের রাতে ঘোরেন যমরাজ, দরজার বাইরে প্রদীপ জ্বালিয়ে পরিবারকে রক্ষা করুন অকাল মৃত্যুর হাত থেকে

দেখুন সেই ভিডিয়ো যেখানে ভারতীয় পোশাকে সেজে দীপাবলি পালন করেন বিদেশিরা...

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement