Death By Cocktail: অতিরিক্ত মদ্যপানের জের, ২১ টি ককটেল পান করতে গিয়ে মৃত্যু হল এক ব্রিটিশ নাগরিকের
দুই কানাডিয়ান মহিলা তাদের জন্মদিন উপলক্ষ্যে ২১টি ককটেল পানের একটি চ্যালেঞ্জ দিয়েছিলেন তাঁকে যা তিনি গ্রহণ করেন। এর পরেই ১২ তম ককটেল পান করতে গিয়ে প্রাণ হারান টিমোথি সাউদার্ন।
অতিরিক্ত মদ্যপানের জেরে জামাইকায় মৃত্যু হল টিমোথি সাউদার্ন নামে এক ব্যক্তির। সূত্রের খবর একটি বারে ২১ টি ককটেল পান করতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন। ইংল্যান্ডের বাসিন্দা টিমোথি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে জামাইকা এসেছিলেন।সেখানে দুই কানাডিয়ান মহিলা তাদের জন্মদিন উপলক্ষ্যে ২১টি ককটেল পানের একটি চ্যালেঞ্জ দিয়েছিলেন তাঁকে যা তিনি গ্রহণ করেন। এর পরেই ১২ তম ককটেল পান করতে গিয়ে প্রাণ হারান টিমোথি সাউদার্ন।
টিমোথি সাউদার্নের এক আত্মীয় বলেন যে- প্রথমে তাঁর দম বন্ধ হয়ে আসে, এরপর সামান্য সুস্থ হতেই তিনি বমি করতে শুরু করেন। কিছুক্ষণ পর সেখানে এক নার্স উপস্থিত হন, কিন্তু অবস্থার গভীরতা বুঝতে না পেরে অ্যাম্বুলেন্স ডাকা হয় না। এই সময়ই টিমোথির শরীরের তাপমাত্রা কমতে শুরু করে, তারপর নাড়ি পরীক্ষা করে আর কিছুই পাওয়া যায়নি। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।