Cyclone Remal In Bangladesh : বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে রেমাল, বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে, মৃত ৩
রেমালের দাপটে বাংলাদেশের আমতলীতে নদী বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে গ্রামে। এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।পটুয়াখালীতে জোয়ারের জলে ভেসে মৃত্যু হয়েছে বছর ২৪ এর এক যুবকের।
নয়াদিল্লিঃ বঙ্গের পর এ বার বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে রেমাল (Cyclone Remal)। রবিবার রাতে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের (Bangladesh) খেপুপাড়ার মাঝে মোংলা বন্দরে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড় (Cyclone)। রাতভর চলে তাণ্ডব লীলা। রেমালের দাপটে বাংলাদেশের আমতলীতে নদী বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে গ্রামে। এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।পটুয়াখালীতে জোয়ারের জলে ভেসে মৃত্যু হয়েছে বছর ২৪ এর এক যুবকের। অন্যদিকে ত্রাণশিবিরে যাওয়ার পথে মৃত্যু হয়েছে শওকাত মোড়ল (৬৫) নামে এক ব্যক্তির। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, রেমালের কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। বর্তমানে শক্তি হারিয়ে তীব্র ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল।
দেখুন বাংলাদেশের ভিডিয়োঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement