COVID 19 In China: চিনে উর্দ্ধমুখী করোনা গ্রাফ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২,৯৪৩, আতঙ্ক দেশ জুড়ে

COVID 19 In China (Photo Credit: Twitter)

চিনে (China) ফের হু হু করে বাড়ছে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। ২৪ নভেম্বর চিনে করোনায় আক্রান্ত হন ৩২,৯৪৩ জন। যা বুধবারের তুলনায় বেশি। গত এপ্রিল মাসের পর বুধবারই সর্বোচ্চ আক্রান্তের পরিসংখ্যান মেলে চিন থেকে। ২৩ নভেম্বর চিনে করোনায় আক্রান্ত হন ৩১,৬৫৬ জন। বৃহস্পতিবার সেই পরিসংখ্যান এর লাফে বেড়ে যায় অনেকটাই।

 

বেজিং (Beijing), গুয়াংঝাউতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানা যাচ্ছে। ফলে চিন নতুন করে লকডাউনের রাস্তায় এগোচ্ছে বলে খবর মেলে ২৪ নভেম্বরই।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement