Chhath Puja in America: বিহার ও ঝাড়খন্ডের প্রবাসী ভারতীয়দের আয়োজনে আমেরিকার নিউ জার্সিতে পালিত হল ছট পূজা, সূর্যকে 'অর্ঘ্য' নিবেদন করলেন ভক্তরা (দেখুন ভিডিও)

Chhath In America (Photo Credit: X@ANI)

বিহার ঝাড়খন্ড অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (BJANA)র উদ্যোগে  নিউ জার্সিতে আয়োজিত হল ছট পূজার আয়োজন। ছট পূজার উদযাপনে ১০০০এরও বেশি ভক্ত অংশগ্রহণ করেছিলেন। এই বিশেষ উপলক্ষ্যে ভক্তরা তৃতীয় দিনের সন্ধ্যায় এবং চতুর্থ দিনের ভোরে 'অর্ঘ্য' নিবেদন করে সূর্যদেবের পূজা করেন। বিহার ঝাড়খন্ড অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (BJANA) আমেরিকাতে বসবাসরত বিহার ও ঝাড়খন্ডের প্রবাসীদের(NRI) জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছে,যাতে মানুষ তাদের ঐতিহ্যবাহী উৎসবের সঙ্গে যুক্ত থাকতে পারে। ভক্তরা একসঙ্গে গান ও স্তোত্রের মাধ্যমে ছট পূজা উদযাপন করেন এবং তাদের রীতি-নীতি ও ঐতিহ্য একত্রে পালন করে উৎসবের আনন্দ উপভোগ করেন।বিহার ঝাড়খন্ড অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার এই প্রচেষ্টার মাধ্যমে আমেরিকায় এখনো ভারতীয় সংস্কৃতির আভাস পাওয়া যায় এবং প্রবাসী সম্প্রদায়ের মধ্যে একতা ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়।

আমেরিকার নিউ জার্সিতে ছট পূজার আয়োজন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement