Breaking: মাঝ আকাশে খারাপ আবহাওয়ায় জরুরি অবতরণ ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ এর, ঘটনায় আহত বেশ কয়েকজন
বিমানটি তেল আবিব থেকে নিউইয়র্কের পথে ৩১২ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল। হঠাৎই মাঝ আকাশে বিপদ সংকেত দেখা যায় বিমানে। এরপর চালক কোন ঝুঁকি না নিয়ে সেটিকে জরুরী অবতরণ করে।
মাঝ আকাশে হঠাৎই খারাপ আবহাওয়ায় জরুরী অবতরণ করতে বাধ্য হল ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭ (United Airlines Boeing 787) । সংবাদ মাধ্যম সূত্রের খবর নিউইয়র্কের স্টুয়ার্ট বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমানটি। বিমানটি তেল আবিব থেকে নিউইয়র্কের( Tel Aviv to Newark) পথে ৩১২ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল। হঠাৎই মাঝ আকাশে বিপদ সংকেত দেখা যায় বিমানে। এরপর চালক কোন ঝুঁকি না নিয়ে সেটিকে জরুরী অবতরণ করে। এই ঘটনার জেরে আহতও হয়েছেন বহু যাত্রী। খবর পেয়ে নিউইয়র্কের স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরএরজরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা হাজির হয়ে যান। ৭ জন যাত্রীকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আরও ১৫ জনকে ঘটনাস্থলে ইএমটি (Emergency Medical Technicians) দ্বারা চিকিৎসা করা হয়।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement