Russia Blast: রাশিয়ায় বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, হত ৬

রাশিয়ার সামারা প্রদেশে এক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ছাপায়েভস্ক শহরে প্রোমসিনতেজ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

রাশিয়ার সামারা প্রদেশে এক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ছাপায়েভস্ক শহরে প্রোমসিনতেজ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। ভয়াবহ বিস্ফোরণে ৬ জনের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় ৮ জন ভর্তি হাসপাতালে। মধ্য রাশিয়ার এই অঞ্চলের গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। স্থানীয় দমকলের ৩০টি ইঞ্জিন এসেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নামার পর থেকেই পাল্টা হানার আশঙ্কায় থাকেন রুশরা। সেই বিস্ফোরণ ইউক্রেন থেকে ধেয়ে আসা কি না, তা নিয়ে অনেকেই ধন্দে থাকেন। পরে জানা যায় বিস্ফোরক কারখানার মেরামতির কাজ চলার সময় কিছু যন্ত্রাংশ নষ্ট করার সময় কর্মীদের ভুলে এই বিস্ফোরণটি ঘটে।

দেখুন টুইট

 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement