Kabul Blast: কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ, বেশ কয়েকজন পডু়য়া সহ হত কমপক্ষে ১৯

আফগানিস্তানের পশ্চিম কাবুলের এক শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ। এদিন সকাল সাতটা নাগাদ ঘটে এই আত্মঘাতী হামলা।

Afghanistan Blast (Photo Credit: ANI/Twitter)

আফগানিস্তানের পশ্চিম কাবুলের এক শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ। এদিন সকাল সাতটা নাগাদ ঘটে এই আত্মঘাতী হামলা। সেই শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কয়েকজন পড়ুয়া ছিল। হামলায় প্রাথমিকভাবে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। তালিবান শাসন ফেরার পর আফগানিস্তানে এটাই সাম্প্রতিককালে সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে।

তীব্র মাত্রার আত্মঘাতী বিস্ফোরণে গুরুতর জখম অবস্থায় ২৯জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশিক পরীক্ষা দিতে এসেছিল পড়ুয়ারা। সেই সময় আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা।

দেখুন ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement