Elon Musk Reacts Bengali Signboard At London Station: লন্ডনের স্টেশনে বাংলা সাইনবোর্ড, অবাক করা প্রতিক্রিয়া মাস্কের

Elon Musk On London Station (Photo Credit: X/Screengrab)

লন্ডনের (London) হোয়াইটচ্যাপেল স্টেশনে ঢোকার মুখে চোখে পড়বে বাংলা (Bengali) অক্ষর। লন্ডনে বাঙালির আধিক্য বাড়তে শুরু করায়, সেখানে একটি স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা হয়। যা দেখে এক ব্যক্তি আপত্তি করেন। রুপার্ট লো নামে লন্ডনের এক এপি লেখেন, এটি লন্ডন। তাই এখানে ইংরেজি ব্যাতীত অন্য কোনও ভাষা থাকতে পারে না। শুধু ইংরেজি থাকবে।  রুপার্ট লো-এর ওই ট্যুইটে সহমত প্রকাশ করেন এলন মাস্ক (Elon Musk)। রুপার্ট লো-এর ট্যুইটের নীচে মাস্ক লেখেন 'হ্যাঁ'। অর্থাৎ লন্ডনে অন্য কোনও ভাষা থাকুক, তা এলন মাস্কও চান না বলেই স্পষ্ট জানান।

দেখুন হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম নিয়ে মাস্ক কী লিখলেন...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement