Bengali New Year in Times Square: দেখুন, নিউইয়র্কের টাইমস স্কোয়ারে রবীন্দ্র সঙ্গীতের সুরে পালিত হল বাংলা নববর্ষ
বাঙালি সংস্কৃতি প্রিয় শত শত মানুষ সমবেত হয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গান গেয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেন
নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো বাংলা নববর্ষ উদযাপন করেছেন বাংলাদেশি প্রবাসীরা। মানবতার মঙ্গল কামনায় বৈশাখের প্রথম দিন মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বাঙালি জাতির ইতিহাসে প্রথমবারের মতো নিউইয়র্কের টাইম স্কয়ারে সূর্যোদয়ের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা। NRB ওয়ার্ল্ড ওয়াইডের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন, শতকন্ঠে বর্ষবরণের কোরস গানের মাধ্যমে বাংলা নববর্ষকে স্বাগত জানান। বাঙালি সংস্কৃতি প্রিয় শত শত মানুষ সমবেত হয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গান গেয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশি অভিবাসীরা এ আয়োজনে যোগ দিয়েছেন। প্রত্যেকেরই স্বতঃস্ফূর্ত চেষ্টা ছিল নিজেদের ইতিহাসের অংশ করে নেওয়ার।
দেখুন ভিডিও
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement