Balochistan Blast: ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ, ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানের বালোচিস্তানে, নিহত ৩৪, দেখুন ভিডিয়ো

Balochistan Blast (Photo Credit: Twitter)

ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। শুক্রবার বালোচিস্তান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণের জেরে ছড়ায় আতঙ্ক। পাশাপাশি বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত প্রায় ১৩০ জন। বালোচিস্তানের মাসতুং জেলার একটি মসজিদে হজরত মহম্মদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বহু মানুষ একত্রিত হন। সেই সময়ই গোটা এলাকা কেঁপে ওঠে ভয়াবহ বিস্ফোরণের জেরে। কে বা কারা এই বিস্ফোরণের সঙ্গে জড়ি, সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকী দ্য পাকিস্তানি তালিবানও বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement