Australia Bushfire: সিঙ্গাপুরের চেয়েও আয়তনে বেশী জায়গা জুড়ে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল

আরও ভয়াবহ আকার নিল অস্ট্রেলিয়ার দাবানল। ভিক্টোরিয়ার পূর্বাঞ্চলে দাবানল সব কিছুকে ছারখার করে দিচ্ছে। এখনও পর্যন্ত ৭৪ হাজার হেক্টর বনাঞ্চলে আগুন লেগেছে।

Bushfire. (Photo Credits: X)

Australia Bushfire:  আরও ভয়াবহ আকার নিল অস্ট্রেলিয়ার দাবানল। ভিক্টোরিয়ার পূর্বাঞ্চলে দাবানল সব কিছুকে ছারখার করে দিচ্ছে। এখনও পর্যন্ত ৭৪ হাজার হেক্টর বনাঞ্চলে আগুন লেগেছে। যা সিঙ্গাপুরের চেয়েও বড় আয়তনের। আগুনের পরিধি ৩৬০ কিলোমিটার। বছর পাঁচেক আগে হওয়া অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম বড় দাবানলের কাছকাছি যেতে পারে এবারেরটা, এমন আশঙ্কাও করা হচ্ছে।

ভিক্টোরিয়ার গ্রামপিয়ান্স ন্য়াশনাল পার্ক থেকে দাবানলের ভয়াবহতা শুরু হয়। দাবানল নেভাতে আরও কপ্টার আনা হচ্ছে। ২৫ হাজার দমকল কর্মী পুরো এলাকা জুড়ে আগুন নেভানোর কাজ করছেন। আগুন ক্রমশ জনবসতি ঢুকে পড়ায় সাধারণ মানুষের গৃহহীন হওয়ার ঘটনাও বাড়ছে।

দেখুন অস্ট্রেলিয়ায় দাবানল

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement