Israel-Gaza Conflict: গাজার রিভিউজি ক্যাম্পে ইজরায়েলের হানা! হত কমপক্ষে ২৪ জন

Gaza (Photo Credit: Twitter)

এবার হামাস বা অন্য কোনও জঙ্গিগোষ্ঠী নয়। একেবারে প্যালেস্তিনি রিফিউজি ক্যাম্পে সরাসরি হামলা চালালো ইজরায়েলি সেনা। জানা যাচ্ছে শনিবার রাতে গাজা স্ট্রিপের (Gaza Strip) নুসিরাত এলাকাক মধ্য অংশে বেশ কয়েকটি আবাসিক ভবনে এদিন হামলা চালানো হয়। আর তাতে কমপক্ষে ২৪ জন প্যালেস্তিনি নিহত হন। প্যালেস্তাইন প্রশাসন জানিয়েছে, এরা কেউই কোনও সংগঠনের সঙ্গে যুক্ত ছিল না। এরা সাধারণ নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। এখনও পর্যন্ত ইজরায়েলি হামলায় কমপক্ষে ৩৫ হাজার ৩৮৬ জন প্যালেস্তানি মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও এই হামলা নিয়ে এখনও পর্যন্ত ইজরায়েলি প্রশাসন কোনও বিবৃতি দেয়নি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement