Rafah Border: বর্ডার টপকে গাজায় ঢুকল ত্রানের তৃতীয় কনভয়
হামাস জঙ্গিরা দক্ষিণ ইজরায়েল থেকে বেশ কয়েকজন মহিলা- শিশু সহ মানুষদের গাজায় বন্দি করে রেখেছে।
হামাসের হামলার পাল্টা গাজায় আকাশপথে আক্রমণ করে সব কিছু গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েল। হামাস জঙ্গিরা দক্ষিণ ইজরায়েল থেকে বেশ কয়েকজন মহিলা- শিশু সহ মানুষদের গাজায় বন্দি করে রেখেছে। তাদের মুক্তির জন্য গাজাকে অবরুদ্ধ করে হামলা চালাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু-র দেশ। গাজায় জল সরবরাহ বন্ধ করে দিয়েছে ইজরায়েল।
সব বর্ডার আটকে চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়ায় গাজায় খাদ্য, জল, ওষুধ, জ্বালানী তেলের ভয়াবহ সঙ্কটে পড়েছে। আর তাই ইজিপ্টের রাফা ক্রসিংয়ের সীমান্ত থেকে ত্রান পাঠাচ্ছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। আজ, সোমবার গাজায় ত্রান সরবরাহকারী তৃতীয় কনভয়টি পৌঁছল। ইজরায়েলের অভিযোগ, ত্রান পাঠানোর কনভয়ে ইরান, লেবানন, সিরিয়ার মত দেশ গাজায় লুকিয়ে অস্ত্র সরবরাহ করছে। কারণ সেই ত্রান কনভয় পরীক্ষা করার মত কেউ নেই।
দেখুন এক্স
Advertisement
সম্পর্কিত খবর
People Fleeing From Tehran Video: ট্রাম্পের ট্যুইটের পর রাস্তা ভরে যাচ্ছে লাল আলোয়, তেহরান ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ, ভাইরাল ভিডিয়ো
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran Video: ইজরায়েলের যুদ্ধ বিমানের হামলা ইরানে, তছনছ তেহরান, দেখুন ভিডিয়ো
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement