USA: ট্রাম্প জমানায় সমূহ বিপদ ইউরোপের? বিপুল সেনা প্রত্যাহার করতে পারে আমেরিকা

Donald Trump (Photo Credit: File Photo)

এবার কি ইউরোপ (Europe) থেকে সেনা প্রত্যাহার করছে আমেরিকা (US)? ইউরোপ থেকে বিপুল সেনা প্রত্যাহারের কথা আমেরিকা বিবেচনা করছে বলে খবর। সম্প্রতি ডেনমার্কের গুপ্তচর সংস্থার তরফে আমেরিকাকে নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। ইউক্রেনকে (Ukraine) আমরিকা যদি সাহায্য না করে কিংবা ন্যাটো থেকে সেনা প্রত্যাহার করে, তাহলে রাশিয়া হামলা চালাতে পারে। বিশেষ করে রাশিয়া সীমান্তে ইউরোপের যে দেশগুলি রয়েছে, সেখানে পুতিন বাহিনী হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ড্যানিশ গুপ্তচর সংস্থা। ডেনমার্কের গুপ্তচর সংস্থার তরফে ওই আশঙ্কা প্রকাশের পর এবার ইউরোপ থেকে সেনা প্রত্যাহারের কথা আমেরিকা ভাবছে বলে খবর প্রকাশ্যে আসে। যদিও ওয়াশিংটনের তরফে এ বিষয়ে এখনও কোনও সরকারি বিবৃতি জারি করা হয়নি।

শেষ পর্যন্ত কি ইউরোপ থেকে সেনা প্রত্যাহার করছে আমেরিকা?

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement