Kentucky: 'ব্রেন ডেথ' ঘোষণা করা হয়ে গিয়েছিল,অঙ্গদান পক্রিয়ায় বেঁচে উঠলেন রোগী

দীর্ঘদিন কেন্টাকির ব্যাপ্টিস্ট হেলথ রিচমন্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। অঙ্গদান করতে চেয়েছিলেন তিনি সে মতই কেন্টাকি অর্গান ডোনার অ্যাফিলিটিস তাঁর অঙ্গদানের পক্রিয়া শুরু করে।

থমাস টিজে হুভার টু (ছবিঃX@TOI)

নয়াদিল্লিঃ 'ব্রেন ডেথ(Brain Death' ঘোষণা করে দিয়েছিলেন চিকিৎসকেরা(Doctors)। আর ফিরে আসার আশা ছিল না। এই পরিস্থিতিতে অঙ্গদানের(Organ Donation) জন্য অস্ত্রোপচারের(Operations) জন্য নিয়ে যাওয়া হলে বেঁচে উঠলেন যুবক। এই অবাক করা ঘটনাটি ঘটেছে কেন্টাকিতে। রোগীর নাম থমাস টিজে হুভার টু। বয়স ৩৬। অত্যধিক পরিমাণে ড্রাগ নেওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। দীর্ঘদিন কেন্টাকির ব্যাপ্টিস্ট হেলথ রিচমন্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। অঙ্গদান করতে চেয়েছিলেন তিনি সে মতই কেন্টাকি অর্গান ডোনার অ্যাফিলিটিস তাঁর অঙ্গদানের পক্রিয়া শুরু করে। অপরেশন টেবলে আচমকা থমাসের চোখ থেকে জল বের হতে দেখেন চিকিৎসকেরা। এরপর ধীরে-ধীরে সাড়া দিতে শুরু করেন তিনি। চোখের সামনে এমন ঘটনা দেখে অবাক চিকিৎসকেরাও।

'ব্রেন ডেথ' ঘোষণা করা হয়ে গিয়েছিল,অঙ্গদান পক্রিয়ায় বেঁচে উঠলেন রোগী

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement