Armodafinil Tablets Side Effects: ত্বকের গুরুতর সমস্যা, ভারতীয় ওষুধ খেয়ে অসুস্থ ৯ সিঙ্গাপুরবাসী

ভারতের দেরাদুনে তৈরি হয় এই বিশেষ ট্যাবলেট।

আরমোডাফিলিন ট্যাবলেট(ছবিঃX)

নয়াদিল্লিঃ ভারতীয়(Indian) ওষুধ খেয়ে হাসপাতালে(Hospital) ভর্তি সিঙ্গাপুরের(Singapore) ৯ বাসিন্দা। ত্বকের(Skin) গুরুতর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁরা। জানা গিয়েছে, 'আরমোডাফিলিন' ট্যাবলেট(Armodafinil tablets) খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তাঁরা। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ গোটা একবছরে এই ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রয়ার শিকার ৯ জন। অসুস্থ ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৫৭-এর মধ্যে। সূত্রের খবর, ভারতের দেরাদুনে তৈরি হয় এই বিশেষ ট্যাবলেট। কিন্তু সিঙ্গাপুরে এই ওষুধের কোনও রেজিস্ট্রেশন নেই। কিন্তু বেআইনি পথে সিঙ্গাপুরে আসত এই ধরনের ট্যাবলেট। এরপর তা ছড়িয়ে পড়ত সারা দেশে। শুধু তাই নয়, ভারতে আসা বন্ধুবান্ধবদের থেকেও এই ওষুধ আনাতেন কেউ-কেউ। চিকিৎসকদের মতে, এই ট্যাবলেট মূলত 'নারকোলেপসি'তে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহৃত হয়।

 ভারতীয় ওষুধ খেয়ে অসুস্থ ৯ সিঙ্গাপুরবাসী

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement