Philippines Earthquake: শনিবার রাতে জোড়া ভূমিকম্প ফিলিপিন্সে, বাড়ির দেওয়াল ধসে মৃত্যু ১ মহিলার, আহত ২

সন্ধ্যায় ফিলিপিন্সের মিন্দানোর পর রাতে দক্ষিণ ফিলিপিন্সে তীব্র মাত্রায় আঘাত হানে ভূমিকম্প। যার জেরে বাড়ির দেওয়াল ধসে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আহত মহিলার স্বামী এবং সন্তান।

Philippines Earthquake (Photo Credits: IANS)

শনিবার রাতে জোড়া ভূমিকম্প ফিলিপিন্সে। দক্ষিণ ফিলিপিন্সে তীব্র মাত্রায় আঘাত হানে ভূমিকম্প (Philippines Earthquake)। যার জেরে বাড়ির দেওয়াল ধসে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আহত মহিলার স্বামী এবং সন্তান। ফিলিপিন্স ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির তথ্য অনুযায়ী, শনিবার রাত ১০টা ৩৭ নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। হিনাতুয়ান শহরের প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ২৫ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্প। এদিন সন্ধ্যায় ফিলিপিন্সের (Philippines) মিন্দানো (Mindanao) সংলগ্ন এলাকাতেও ৭.৬ মাত্রায় তীব্র কম্পন অনুভূত হয় স্থানীয়দের।

আরও পড়ুনঃ  লাদাখের পর বাংলাদেশ, রিখটার স্কেলে ৫.৬ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে ওপার বাংলায়

দেখুন টুইট... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement