Afghanistan Earthquake: আফগানিস্তানে ভয়াল ভূমিকম্প, ঘরবাড়ি ভেঙে ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু ১৪ জনের, জখম ৭৮

শনিবার বেলায় তীব্র মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। আফগানিস্তানের হেরাট, বাঘদিশ এবং ফারাত প্রভিন্সে জোরালো কম্পন অনুভূত হয়।

Earthquake (Photo Credit: PTI)

প্রকৃতির করাল গ্রাসে বিশ্ববাসী। অতিমারি, বন্যা, ভূমিকম্পের জেরে মৃত্যু মিছিল অব্যাহত। শনিবার বেলায় তীব্র মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে (Afghanistan Earthquake)। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। আফগানিস্তানের হেরাট, বাঘদিশ এবং ফারাত প্রভিন্সে জোরালো কম্পন অনুভূত হয়। ন্যাশন্যাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, শনিবার স্থানীয় সময় সকাল ১১ টা নাগাদ ভূমিকম্প আঘাত করেছে আফগানিস্তানে। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। ধ্বংসস্তূপে  চাপা পড়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। জখম ৭৮ জন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement