Afghanistan Earthquake: শুক্রে মায়ানমারে ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের পর শনির সকাল সকাল কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে মাত্রা কত?

শুক্রবার মায়ানমারে ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের পর শনিবার ভোর হতেই কেঁপে উঠল আফগানিস্তান।

Earthquake Representative Photo (Photo Credits: X)

Afghanistan Earthquake: শুক্রবার মায়ানমারের শক্তিশালী দুই ভূমিকম্পের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। ভারতের পড়শি দেশের কম্পন ধ্বংসলীলা চালিয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেরও। চোখের সামনে মায়ানমারের একের পর এক বহুতল ধসে পড়েছে। মাথার উপরের ছাদ হারিয়ে পথে বসেছেন কতশত মানুষ। ভূমিকম্প প্রাণ কেড়েছে শতাধিক মানুষের। সেই ধ্বংসযজ্ঞের পর শনিবার ভোর হতেই কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan)। ভোর ৫টা বেজে ১৬ মিনিটে ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুয়ায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। ভূমিকম্পটি গভীরতা ছিল মাটি থেকে ১৮০ কিলোমিটার নীচে।

শনির সকাল সকাল আফগানিস্তানে ভূমিকম্পঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement