Earthquake in Pakistan: রবিবার দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, ভূমিকম্পের মাত্রা ৪.১ 

রবিবার দুপুর ১টা ৪২ নাগাদ পাকিস্তানের ইসলামাবাদে সৃষ্টি হয় ভূমিকম্প। যদিও ভূমিকম্পের জেরে কোন হতাহতের খবর মেলেনি।

ইরানের পর পাকিস্তান (Pakistan)। রবিবার দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। সংবাদ সংস্থা এএনআই থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রবিবার দুপুর ১টা ৪২ নাগাদ পাকিস্তানের ইসলামাবাদে সৃষ্টি হয় ভূমিকম্প। যদিও ভূমিকম্পের জেরে কোন হতাহতের খবর মেলেনি। শনিবার রাতেই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইরান (Earthquake in Iran)। রিখটার স্কেলে ৫.৯ মাত্রায় সৃষ্টি হওয়া উত্তর পশ্চিম ইরানের ভূমিকম্পে প্রাণ গিয়েছেন ৭ জন। আহত হয়েছেন ৪৪০ জন।

আরও পড়ুনঃ উত্তর-পশ্চিম ইরানে প্রবল ভূমিকম্প, হত ৭, আহত সহস্র

রবিবার দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানঃ 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement