West Bengal Weather Today: সোম রাতে প্রবল ঝড়-বৃষ্টি, মঙ্গলেও উত্তরবঙ্গের আকাশের মুখ ভার, বিদ্যুতের চমক
উত্তরবঙ্গের (North Bengal) আকাশ কালো। বজ্রগর্ভ মেঘের (Thunderstorm) সঞ্চার হয়ে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। উত্তরবঙ্গের আকাশে মেঘের সঞ্চার হলেও, কোথায় কোথায় বৃষ্টি (West Bengal Weather Update) হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। পাশাপাশি উত্তরের আকাশের ঘনঘটার মেঘের জেরে কতটা সময় ধরে বৃষ্টিপাত হবে, সে বিষয়েও এখনও কিছু জানা যায়নি। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণ-পূর্ব বিহারেও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। ফলে দক্ষিণ-পূর্ব বিহারেও মঙ্গলবার ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ঝড়, বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনায় একটানা শিলাবৃষ্টি হয়। সোমবার রাতেও আবহাওয়া ভাল ছিল না। রাত পেরিয়ে মঙ্গলবার সকালেও দক্ষিণবঙ্গের আকাশে মেঘ জমতে শুরু করেছে। ফলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েই গিয়েছে। তবে শিলাবৃষ্টি হবে কি না, সে বিষয়ে সঠিকভাবে কিছু জানা যায়নি।
উত্তরবঙ্গের আকাশ কালো...
সোমবার রাতেও উত্তরবঙ্গে প্রবল ঝড়, বৃষ্টি হয়। বাজ পড়তে শুরু করে...