West Bengal Weather Today: সোমে শিলাবৃষ্টি, মঙ্গলবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, কালবৈশাখীর সঙ্গে আজও আকাশ থেকে পড়বে বরফ?
সোমবার দুপুর থেকে রাজ্যের (West Bengal Weather Today) বিভিন্ন প্রান্তে শুরু হয় বৃষ্টি (Rain)। বিকেল গড়াতে না গড়াতে শিলাও পড়তে শুরু করে। ফলে সপ্তাহের শুরুতেই শিলাবৃষ্টিতে (Hailstorm) আবহাওয়া ঠাণ্ডা হতে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সোমবরের পর মঙ্গলবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাষ রয়েছে। মঙ্গলবারও বাংলার আকাশের মুখ ভার। বজ্রগর্ভ মেঘের সঞ্চারে নামতে পারে বৃষ্টি। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। অর্থাৎ কালবৈশাখীর মরশুমে বাংলার আকাশের মুখ ভার। মে মাসের প্রথম সপ্তাহেও থাকতে চলেছে বলে খবর। অর্থাৎ বৈশাখের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টিও হতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। রবিবার যখন উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি হয়, সেই সময় সোমবার দুপুর থেকে শুরু হয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত। সেই সঙ্গে আকাশ থেকে পড়তে শুরু করে বরফের টুকরো। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, দক্ষিণ ঝাড়খন্ড, কেরল-সহ গোটা উত্তর-পূর্ব ভারতে বজ্রগর্ভ মেঘের সঞ্চারে বৃষ্টি নামতে পারে বলে বলে আশঙ্কা।
বজ্রগর্ভ মেঘের সঞ্চারেই নামছে বৃষ্টি...
Todays (29 April) Weather Forecast: west Bengal, south Jharkhand, Odisha, Kerala and northeast India likely to experience isolated thunderstorms activities by evening or night.
Image: Windy ECMWF rainfall. pic.twitter.com/qTBK5cqBQv
— All India Weather (@pkusrain) April 29, 2025
মে মাসের প্রথম সপ্তাহে গোটা উত্তর-পূর্ব ভারত জুড়ে বজ্রগর্ভ মেঘের সঞ্চারে বৃষ্টি নামতে পারে বলে মনে করা হচ্ছে...
Northwest India to experience massive thunderstorms during first week of May
— All India Weather (@pkusrain) April 29, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 11:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

