West Bengal Weather Today: বজ্রগর্ভ মেঘ সঞ্চারে আকাশ কালো হয়ে সন্ধের মধ্যেই নামতে পারে বৃষ্টি, কমবে চড়চড়ে গরমও
আবহাওয়ার (Weather Today) পূর্বাভাসে এবার দেখা যাচ্ছে অন্যরকম ছবি। সোমবার বিকেলের মধ্যে বঙ্গে ( ) বজ্রগর্ভ মেঘের (Thunderstorms) সঞ্চার হবে। আকাশ কালো হয়ে আসবে। সেই সঙ্গে বজ্রগর্ভ মেঘের পাশাপাশি শুরু হবে বৃষ্টিপাত। সপ্তাহের শুরু থেকেই বাংলার আকাশ বজ্রগর্ভ মেঘে ঢেকে যাবে বলে জানা যাচ্ছে। যার জেরে তাপমাত্রাও কিছুটা কমবে। ফলে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত হবে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার (Bihar), ওড়িশা (Odisha), ঝাড়খন্ড (Jharkhand) এবং অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh)উত্তরেও বজ্রগর্ভ মেঘের সঞ্চারে বৃষ্টিপাত হতে পারে বলে খবর। সোমবার বিকেল থেকেই উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অংশে বজ্রগর্ভ মেঘের সঞ্চারে তুমুল বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই সেই বজ্রগর্ভ মেঘের ঢেউ ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে বইতে শুরু করেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই মেঘের বহর আরও গাঢ় হবে এবং বৃষ্টি (Rain) নামতে পারে বলে করা হচ্ছে আশঙ্কা।
উত্তর-পূর্ব ভারতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার...
Thunderstorms development observed over parts of Chattisgarh, Odisha, Jharkhand and West Bengal. These are likely to intensify and move northeast and eastwards in coming hours. Remain watchful and updated with latest forecast. pic.twitter.com/MRO6kAlAwq
— All India Weather (@pkusrain) April 28, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 04:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

