West Bengal Weather Today: বাংলায় দুর্যোগের ঘনঘটা, সোম থেকেই কমবে গরম,জেনে নিন আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া

বৃষ্টির সঙ্গে প্রায় ৭০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। তাই এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

West Bengal Weather Today: বাংলায় দুর্যোগের ঘনঘটা, সোম থেকেই কমবে গরম,জেনে নিন আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া
Rain Image (Photo Credit: Pixabay)

কলকাতাঃ সপ্তাহের শুরুতেই দুর্যোগের ঘনঘটা। সোম থেকে বাংলার (West Bengal) সব জেলায় (District)ঝড়বৃষ্টির (Thunderstorm)পূর্বাভাস। আবহাওয়ার ভোল বদল। এপ্রিলের শেষে গরম থেকে সাময়িক স্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে টানা সাতদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা জারি থাকবে। বেশিরভাগ জেলায় হালাকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আবহাওয়ার আপডেট

সোমবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে প্রায় ৭০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। তাই এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও জারি হয়েছে হলুদ সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে তা  ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে চলে আসবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

সোম থেকেই কমবে গরম,জেনে নিন আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 10:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).