West Bengal Weather: উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস, ফুঁসছে তিস্তা, বড়সড় বিপদের আশঙ্কা!
টানা বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠছে তিস্তার জল। বিপদের মুখে ১০ নম্বর জাতীয় সড়ক-সহ অন্যান্য পাহাড়ি রাস্তাগুলো।
West Bengal Weather: নিম্নচাপের জেরে বুধবার থেকে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। শনিবার পর্যন্ত উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে সমানতালে বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে দার্জিলিং, আলিপুরদুয়ার কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। টানা কয়েক দিনের বৃষ্টিপাতের জেরে ইতিমধ্যেই পাহাড় এবং সমতল দুই ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। টানা বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠছে তিস্তার জল। বিপদের মুখে ১০ নম্বর জাতীয় সড়ক-সহ অন্যান্য পাহাড়ি রাস্তাগুলো। নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে তিস্তাপারের বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। রয়েছে বড়সড় বিপদের আশঙ্কা। তবে দুর্যোগ এড়াতে প্রশাসনের তরফে একটানা চালানো হচ্ছে নজরদারি।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement