West Bengal Weather: বছরের দ্বিতীয় দিনে ঠান্ডায় কাঁপছে বাংলা, চরম শীত থেকে মুক্তি কবে?

ইতিমধ্যেই একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে ফের বৃষ্টি-বাদলের সম্ভাবনা তৈরি হয়েছে। যার জেরে ঠান্ডা কমবে বলেই অনুমান।

Winter (File Photo)

কলকাতাঃ বছর শুরুতেই ঠান্ডায় কাবু বাঙালি(Bengali)। হু-হু করে বইছে ঠান্ডা হাওয়া। বছরের দ্বিতীয় দিন আরও বেড়েছে ঠান্ডা। আলিপুর (Alipur)আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা নেমেছে ১৩.২ ডিগ্রিতে। দমদমের তাপমাত্রা ঠেকেছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে শ্রীনিকেতনের তাপমাত্রা ৮.৫ ডিগ্রি, বাঁকুড়ার ৯.৯ ডিগ্রি, আসানসোলে ৯. ডিগ্রি। তবে শীতপ্রেমীদের জন্য দুঃখের খবর। কারণ এই ঠান্ডা খুব বেশিদিন স্থায়ী নয় বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহের শেষে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস। যার জেরে ঠান্ডার দফারফা হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে ফের বৃষ্টি-বাদলের সম্ভাবনা তৈরি হয়েছে। যার জেরে ঠান্ডা কমবে বলেই অনুমান।

 বছরের দ্বিতীয় দিনে ঠান্ডায় কাঁপছে বাংলা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement