Partha Chatterjee: ফের ধাক্কা, নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় পার্থর জামিন খারিজ হাইকোর্টে
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃতদের জামিন খারিজের পাশাপাশি বিচারপতির পর্যবেক্ষণ, সততার সঙ্গে যারা পরীক্ষা দিয়েছে তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অযোগ্য হয়ে স্কুলে গেলে সমগ্র শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অবনতি হয়।
ফের ধাক্কা। রেহাই নেই এখনও। আবারও খারিজ হল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আবেদন। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সিবিআই-এর করা পার্থর মামলায় জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। পার্থর পাশাপাশি আরও চার ধৃতের জামিনের আবেদন বাতিল হয়েছে এদিন। নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের করা মামলায় জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দারস্ত হয়েছিলেন পার্থ সহ চারজন - কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোক কুমার সাহা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ধৃতদের জামিন খারিজের পাশাপাশি বিচারপতির পর্যবেক্ষণ, সততার সঙ্গে যারা পরীক্ষা দিয়েছে তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অযোগ্য হয়ে স্কুলে গেলে সমগ্র শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অবনতি হয়।
এখনও রেহাই নেই পার্থর...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Advertisement
Advertisement
Advertisement