West Bengal: তৃতীয়বার ইডির ডাক শাহজাহানের কাছে, 'গোপন ডেরা' থেকে ধরা কি দেবেন!

এদিকে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন তিনি। গোপন ডেরায় বসে আইনজীবী মারফত আদালতে আগাম জামিনের আর্জিও জানিয়েছেন শাহজাহান।

Sheikh Shahjahan (Photo Credits: X)

৫ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় দেখতে দেখতে একমাস পেরিয়ে গিয়েছে। এখনও বেপাত্তা সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের (Sheikh Shahjahan)। রেশন দুর্নীতি (Ration Distribution Scam) তদন্তে জিজ্ঞাসাবাদের জন্যে দুবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সমন এড়িয়ে গিয়েছেন তৃণমূল নেতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃতীয়বার তলব করল শাহজাহানকে। আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন তিনি। গোপন ডেরায় বসে আইনজীবী মারফত আদালতে আগাম জামিনের আর্জিও জানিয়েছেন শাহজাহান। তবে তৃতীয়বার ইডির ডাকে তৃণমূল নেতা সাড়া দেন কিনা সেই দিকেই নজর রাজ্যবাসীর।

তৃতীয়বার ইডির ডাক... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement