West Bengal: আসানসোলের হোটেলে দুষ্কৃতী হামলা, এলোপাথাড়ি গুলিতে মৃত্যু মালিকের

হোটেল লবির সোফায় সেই সময়ে বসে ছিলেন মালিক অরবিন্দ ভগবৎ। হোটেল ঢুকেই অরবিন্দকে তাক করে গুলি ছুড়তে থাকে দুই দুষ্কৃতী।

Asansol Hotel Owner Killed by Miscreants (Photo Credits: Twitter)

আসানসোলের (Asansol) এক হোটেলে দুষ্কৃতী হামলা। চলল এলোপাথাড়ি গুলি। দুষ্কৃতীদের (Miscreants) গুলিতে প্রাণ হারালেন হোটেল মালিক। ঘটনায় চাঞ্চল্য আসানসোল দক্ষিণ থানা সেনরোল রোডে। শুক্রবার রাতে হোটেল মিরায় হামলা করে কয়েকজন দুষ্কৃতী। হোটেল লবির সোফায় সেই সময়ে বসে ছিলেন মালিক অরবিন্দ ভগবৎ। হোটেল ঢুকেই অরবিন্দকে তাক করে গুলি ছুড়তে থাকে দুই দুষ্কৃতী। হটেলের সিসিটিভি (CCTV) তে ধরা পড়েছে গোটা ঘটনা। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ মাঝ আকাশে বিমান সংস্থার পরিবেশিত খাবারে চুল, এমিরেটসের উপর চটলেন মিমি চক্রবর্তী

দেখুন হোটেল মিরার সিসিটিভি ফুটেজঃ 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement