WB Weather Update: দুদিনের স্বস্তি শেষ! আজ থেকে রাজ্যের ১৮টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি (দেখুন টুইট)

অন্ধ্র-ওড়িশার দিক থেকে বায়ুমন্ডলে কিছু মেঘ ঢোকার ফলে দক্ষিণবঙ্গে গত দু'দিন গরমের তীব্রতা সামান্য কম ছিলতবে, পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে বইতে থাকা শুষ্ক বাতাসের প্রভাবে আজ থেকে আবার রাজ্যের ১৮টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে

IMD Kolkata Notification Photo Credit: Twitter@ImdKolkata

অন্ধ্র-ওড়িশার দিক থেকে বায়ুমন্ডলে কিছু মেঘ ঢোকার ফলে দক্ষিণবঙ্গে গত দু'দিন গরমের তীব্রতা সামান্য কম ছিলতবে, পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে বইতে থাকা শুষ্ক বাতাসের প্রভাবে আজ থেকে আবার রাজ্যের ১৮টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।শনিবার ২৭-শে এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া – এ চার জেলায় আজ তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় থাকছে কমলা সতর্কতা। আগামীকাল ও শুক্রবার মালদা ও দক্ষিণ দিনাজপুরেও কমলা সতর্কতা এবং উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা ৩ ডিগ্রী বেশি।গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের ৩ ডিগ্রী ওপরে ৩৯ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় অবশ্য রাতের দিকে সামান্য বৃষ্টি হয়।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement