Unnatural Death Of A Student: খড়গপুর আইআইটি-তে পড়ুয়ার মৃত্যু, মহারাষ্ট্রের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
খড়গপুর আইআইটিতে ফের রহস্যজনক মৃত্যু এক পড়ুয়ার। রবিবার রাতে হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় মহারাষ্ট্রের এক ছাত্রের দেহ। বছর বাইশের ওই ছাত্রের নাম, অনিকেত ওয়ালকর (Aniket Walker)। তিনি ওশিয়ান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নাভাল আর্কিটেকচার বিভাগের (Ocean Engineering and Naval Architecture department) চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন। থাকতেন জগদীশচন্দ্র বসু হলের সি-২১৪ নম্বর ঘরে।
রবিবার রাতে সেখান থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। কী কারণে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও সম্ভাব্য সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)